Saturday, 30 May 2020

অপূর্ব স্বাদে ধনিয়া চিকেন

সব সময় একই রকমের খাবার খেতে কারুরই  ভালো লাগে না। মাঝেমধ্যে খাবারে নতুনত্ব আনা খুবই প্রয়োজন।তাই আজ আমরা জানবো একেবারে নতুন রান্না ধনিয়া চিকেন করার রেসিপি।যার প্রধান উপকরণ হলো ধনেপাতা ও কাঁচা লঙ্কা বাটা, তাহলে দেখে নেওয়া যাক ধনিয়া চিকেন রান্না করার অভিনব পদ্ধতি--

Bongreceipe
Dhaniya chicken


উপকরণঃ

১। মাংস ৭৫০ গ্রাম
২। ধনে পাতা বাটা ১৫০গ্রাম
৩। আদা বাটা ১ টেবিল চামচ
৪। রসুন বাটা ১ টেবিল চামচ
৫। পাতি লেবু ১ টা
৬। পেঁয়াজ ২টি (বড় সিজির কুচি করা)
৭। গোটা গরম মশলা(এলাচ ৪টে,লবঙ্গ ৩টে,দারচিনি ১টা বড়)
৮। তেজ পাতা ২টো
৯। শুখনো লঙ্কা ২টো
১০। হলুদ ১ টেবিল চামচ
১১। জিরে গুঁড়ো ১ টেবিল চামচ
১২। ধনে গুঁড়ো ১ টেবিল চামচ
১৩। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ১/২ টেবিল চামচ
১৪। কাঁচা লঙ্কা ৫-৬ টি 
১৫। নুন স্বাদমত
১৬। চিনি ১/২ টেবিল চামচ
১৭। গোলমরিচ গুঁড়ো ১/২ টেবিল চামচ
১৮। গরম মশলা গুঁড়ো ১/২ টেবিল চামচ
১৯। তেল পরিমানমত

প্রনালীঃ 

সবচেয়ে প্রথমে ধনেপাতা ও পাঁচ ছটা কাঁচালঙ্কা একসাথে বেটে রাখব।

এবার মাংস গুলো পরিষ্কার করে ধুয়ে একটি বড় পাত্রে নিয়ে নেব ম্যারিনেশন এর জন্য।এরপর মাংস প্রথমে লেবুর রস দিয়ে ভালো করে মেখে নেব এবং পরপর আদাবাটা, রসুনবাটা, ৪ চা-চামচ ধনেপাতা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভাল করে ম্যারিনেট করে দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব।

এবার গ্যাসে কড়া বসিয়ে তেল গরম করে একে একে গোটা গরম মসলা, তেজপাতা, শুখনো লঙ্কা ফোঁড়ন দিয়ে একটু নেড়ে নিয়ে পেঁয়াজ কুচি গুলো ফোঁড়নে ছেড়ে দেব। পেঁয়াজ একটু লালচে ভেজে এলে ম্যারিনেট  করা মাংস তাতে দিয়ে দেব।

রান্নাটা আমরা মিডিয়াম ফ্লেম এ করব।ভালো করে মাংসটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে আমরা তাতে এবার মশলা গুলো দিয়ে দেব এক এক করে যেমন হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, জিরে গুঁড়ো, ধনেগুঁড়ো, এবং কাঁচালঙ্কা চেরা।ঝালটা আপনারা আপনাদের আন্দাজমত দেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন।

নুন ও চিনি দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব।মাংস থেকে তেল ছাড়তে শুরু করলে দেড় কাপ/দু কাপ জল দিয়ে ঢেকে দেব।গ্যাসের ফ্লেমটা এবার কমিয়ে দেব।মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মাংস সেদ্ধ হয়ে যাবে।

এবার ঢাকা সরিয়ে গোলমরিচ গুঁড়ো,গরম মশলা গুঁড়ো ও বেটে রাখা ধনেপাতা ২ টেবিল চামচ ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব।তৈরি আপনাদের অপূর্ব খেতে ধনিয়া চিকেন।এবার রুটি বা রাইসের সাথে পরিবেশন করুন।

Tuesday, 31 March 2020

সকাল সকাল তৈরী করুন - ডাল পুরি

উপকরণঃ

১. ৩ কাপ ময়দা
২. ১ কাপ ছোলার ডাল
৩. আদা কাঁচা লঙ্কা পেস্ট ১ টেবিল চামচ
৪. কালো জিরে ১/২ টেবিল চামচ
৫. গোটা ধনে ১ টেবিল চামচ
৬. গোটা জিরে ১ টেবিল চামচ
৭. শুকনো লঙ্কা ৪-৫ টি
৮. হিং আন্দাজ মত
৯. স্বাদ মত নুন ও চিনি
১০. তেল প্রয়োজন মত

https://bongrecipe2020.blogspot.com/
Daal Puri


প্রনালীঃ

১. প্রথমে স্বাদ মত নুন , চিনি ও অল্প সাদা তেল দিয়ে ভালো করে ঠেসে ঠেসে ময়দা মেখে ১৫-২০ মিনিট রেখে দিন.

২. এবার পুর তৈরী করা যাক। ভাজা মশলা তৈরী করতে হবে। উনুন এ কড়া বসিয়ে তাতে গোটা ধনে , গোটা জিরে ও শুকনো লঙ্কা দিয়ে মচমচে করে ভেজে নিন। মশলা গুলো ঠান্ডা হলে মিক্সিতে বেটে নিন। তৈরী ভাজা মশলা  ।

৩. এবার ছোলার ডাল সেদ্ধ করে নিন , যতখানি ডাল দেবেন ঠিক ততখানি গায়ে গায়ে জল দিয়ে সেদ্ধ করুন। এমন পর্যায়ে সেদ্ধ করবেন যাতে ডালটা শক্ত এবং দানা দানা থাকবে কারণ ডাল পুরির পুরটা একেবারে বাটা মত হয় না একটু দানা দানা থাকে। এরপর মিক্সিতে সেদ্ধ করা ডাল বেটে নিন। একদম মিহি করে পেস্ট করবেন না একটু দানা দানা থাকবে।

৫. ডাল বাটা হয়ে গেলে উনুন এ কড়া বসিয়ে তেল দিন , তেল গরম হলে কালো জিরে ও আন্দাজমত হিং দিয়ে দিন ফোরোনের গন্ধ বেরোলে তাতে আধাকাঁচা লঙ্কা বাটা ও চিনি দিয়ে ভালো করে নেড়ে নিন যাতে কাঁচা আদার গন্ধ চলে যায়।এবার ডাল বাটা দিয়ে ১-২ মিনিট নেড়ে নিয়ে স্বাদমত নুন ও ১ চামচ ভাজা মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিন। পুর তৈরী।

৫. এবার ময়দার লেচি কেটে তাতে পুর ভরে নিন। হালকা হাতে বেলে নিন যাতে ফেটে না যায় । এরপর উনুন এ কড়া বসিয়ে তেল দিয়া দিন , তেল গরম হলে বেলে রাখা ডালপুরি ছেড়ে দিন। এবার গরম গরম ডালপুরি আলুর দম এর সাথে পরিবেশন করুন।

Monday, 16 March 2020

বানিয়ে ফেলুন ঝট পট আলুর পরোটা

উপকরণঃ

১. বড় সাইজের আলু :৪টি
২. ময়দা :৩৫০ গ্রাম
৩. লঙ্কা গুঁড়ো :১/২ চামচ
৪. গোলমরিচ গুঁড়ো :১/২ চামচ
৫. গরম মশলা গুঁড়ো: ১/২ চামচ
৬. জিরে গুঁড়ো :১/২ চামচ
৭. মৌরিগুঁড়ো :১ চামচ
৮.চিনি :১/২ চামচ
৯. পাতি লেবুর রস :1/2 চামচ
১০. পেঁয়াজ বাটা :৪ চামচ
১১. আদাবাটা :১ চামচ
১২. নুন আন্দাজ মতো
১৩. ঘি বা বনস্পতি প্রয়োজন মতো.

Aloo Paratha
Aloo Paratha 


প্রণালী 

1.ময়দার সঙ্গে তিন চামচ ঘি ও নুন মিশিয়ে আন্দাজ মতো জল দিয়ে ঠেসে ঠেসে মেখে রাখুন .আলু সেদ্ধ করে খোসা ছাড়ান. সব মশলা , লেবুর রস ও চিনি মিশিয়ে আলু সেদ্ধ ভালভাবে চটকে নিয়ে পুর তৈরী করুন.পুর সমানভাবে প্রয়োজন মতো ভাগ করে নেবেন. অথাৎ যতগুলি ময়দার লেচি হবে পুরও ততগুলি সমান ভাগ হবে.

২. এবার ময়দার লেচি কেটে প্রতিটির মধ্যে ১ ভাগ পুর দিয়ে মুখ বন্ধ করুন.এবার ময়দার গুড়ি মাখিয়ে মোটা মোটা করে গোলাকৃতি করে বেলে নিন. যেন ফেটে না যায় সেদিক এ লক্ষ রাখবেন .

৩. এবার মাঝারি আঁচে করাই বসিয়ে তেল গরম হলে , ১টি করে অথবা একসঙ্গে ২টি করে পরোটা ভেজে নিন. প্রত্যেকটির জন্য আন্দাজ মতো ঘি দেবেন ও একটু করা করে পরোটা ভাজার মতো ভেজে নিন. টমেটো সস দিয়ে পরিবেশন করুন.