ব্রেকফাস্টে ভালো কিছু খেতে ইচ্ছে হলেই পরোটার কথা মনে আসে কিন্তু পরোটা তো অনেক কিছুরই হয় তবে আজ শিখে নিন সুস্বাদু ডিমের পরোটার রেসিপি।
উপকরণঃ
১. আটা - ২ কাপ
২. ডিম্ - ২টি
৩. পেঁয়াজ কুচি- ১টা
৪. কাঁচা লঙ্কা কুচি- ১টা
৫. ধনে পাতা কুচি- ২ টেবিল চামচ
৬. লাল লঙ্কা গুঁড়ো- ১/৪ টেবিল চামচ
৭. গোল মরিচ গুঁড়ো- ১/৪ টেবিল চামচ
৮. ঘি পরিমানমত
৯. নুন স্বাদমত
১০. তেল পরিমানমত
প্রণালীঃ
প্রথমে একটি পরিষ্কার পাত্রে আটা নিয়ে ভালো করে ঠেসে ঠেসে সুন্দর করে মেখে ২০ মিনিট এরজন্য নরম হবার জন্য রেখে দিন। এবার একটি পাত্রে ডিম্ পরোটা তৈরির জন্য ডিম্ এর মিশ্রণ তৈরী করে নিন। প্রথমে ডিম্ ফাটিয়ে তাতে পেঁয়াজ কুচি,কাঁচা লঙ্কা কুচি ,ধনেপাতা কুচি,লাল লঙ্কা গুঁড়ো, গোল মরিচ গুঁড়ো ও স্বাদমত নুন দিয়ে ভালো করে ডিম্ এর মিশ্রণ তৈরী করে নিন।এবার মেখে রাখা আটা থেকে লেচি কেটে নিয়ে রুটি বেলার মত শুকনো আটা লেচির উপর ছড়িয়ে ত্রিকোণাকারে ঘি মাখিয়ে পরোটা বেলে নিন।তারপর শুকনো তাওয়াতে প্রথমে রুটি ছাকার মত পরোটার দুদিক হালকা ছেঁকে নিন।এরপর ছুরি দিয়ে পরোটার মুখ একটু কেটে পরিমাণমত ডিমের মিশ্রণ পরোটার মধ্যে ঢুকিয়ে দিন।এবার পরিমান মত তেল দিয়ে এপিঠ ওপিঠ করে হাতা দিয়ে চেপে চেপে পরোটা ভেজে নিন।ব্যস তৈরি আমাদের টেস্টি ডিম্ এর পরোটা।এবার সকালের ব্রেকফাস্টে গরম গরম পরিবেশন করুন।

No comments:
Post a Comment