সব সময় একই রকমের খাবার খেতে কারুরই ভালো লাগে না। মাঝেমধ্যে খাবারে নতুনত্ব আনা খুবই প্রয়োজন।তাই আজ আমরা জানবো একেবারে নতুন রান্না ধনিয়া চিকেন করার রেসিপি।যার প্রধান উপকরণ হলো ধনেপাতা ও কাঁচা লঙ্কা বাটা, তাহলে দেখে নেওয়া যাক ধনিয়া চিকেন রান্না করার অভিনব পদ্ধতি--
উপকরণঃ
১। মাংস ৭৫০ গ্রাম
২। ধনে পাতা বাটা ১৫০গ্রাম
৩। আদা বাটা ১ টেবিল চামচ
৪। রসুন বাটা ১ টেবিল চামচ
৫। পাতি লেবু ১ টা
৬। পেঁয়াজ ২টি (বড় সিজির কুচি করা)
৭। গোটা গরম মশলা(এলাচ ৪টে,লবঙ্গ ৩টে,দারচিনি ১টা বড়)
৮। তেজ পাতা ২টো
৯। শুখনো লঙ্কা ২টো
১০। হলুদ ১ টেবিল চামচ
১১। জিরে গুঁড়ো ১ টেবিল চামচ
১২। ধনে গুঁড়ো ১ টেবিল চামচ
১৩। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ১/২ টেবিল চামচ
১৪। কাঁচা লঙ্কা ৫-৬ টি
১৫। নুন স্বাদমত
১৬। চিনি ১/২ টেবিল চামচ
১৭। গোলমরিচ গুঁড়ো ১/২ টেবিল চামচ
১৮। গরম মশলা গুঁড়ো ১/২ টেবিল চামচ
১৯। তেল পরিমানমত
প্রনালীঃ
সবচেয়ে প্রথমে ধনেপাতা ও পাঁচ ছটা কাঁচালঙ্কা একসাথে বেটে রাখব।
এবার মাংস গুলো পরিষ্কার করে ধুয়ে একটি বড় পাত্রে নিয়ে নেব ম্যারিনেশন এর জন্য।এরপর মাংস প্রথমে লেবুর রস দিয়ে ভালো করে মেখে নেব এবং পরপর আদাবাটা, রসুনবাটা, ৪ চা-চামচ ধনেপাতা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভাল করে ম্যারিনেট করে দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব।
এবার গ্যাসে কড়া বসিয়ে তেল গরম করে একে একে গোটা গরম মসলা, তেজপাতা, শুখনো লঙ্কা ফোঁড়ন দিয়ে একটু নেড়ে নিয়ে পেঁয়াজ কুচি গুলো ফোঁড়নে ছেড়ে দেব। পেঁয়াজ একটু লালচে ভেজে এলে ম্যারিনেট করা মাংস তাতে দিয়ে দেব।
রান্নাটা আমরা মিডিয়াম ফ্লেম এ করব।ভালো করে মাংসটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে আমরা তাতে এবার মশলা গুলো দিয়ে দেব এক এক করে যেমন হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, জিরে গুঁড়ো, ধনেগুঁড়ো, এবং কাঁচালঙ্কা চেরা।ঝালটা আপনারা আপনাদের আন্দাজমত দেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন।
নুন ও চিনি দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব।মাংস থেকে তেল ছাড়তে শুরু করলে দেড় কাপ/দু কাপ জল দিয়ে ঢেকে দেব।গ্যাসের ফ্লেমটা এবার কমিয়ে দেব।মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মাংস সেদ্ধ হয়ে যাবে।
এবার ঢাকা সরিয়ে গোলমরিচ গুঁড়ো,গরম মশলা গুঁড়ো ও বেটে রাখা ধনেপাতা ২ টেবিল চামচ ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব।তৈরি আপনাদের অপূর্ব খেতে ধনিয়া চিকেন।এবার রুটি বা রাইসের সাথে পরিবেশন করুন।
![]() |
| Dhaniya chicken |

😍
ReplyDelete