Showing posts with label Bengali Receipe. Show all posts
Showing posts with label Bengali Receipe. Show all posts

Sunday, 6 September 2020

বাঙালির বিখ্যাত চিতল মাছের মুইঠ্যা

 চিতল মাছের মুইঠ্যা নাম টাতেই রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া। চিতল মাছের মুইঠ্যা খেতে যেমন সুস্বাদু, তেমনি বাঙালির চিতল মাছের মুইঠ্যা সারা দেশে জনপ্রিয়। আজ থাকছে সেই চিতল মাছের মুইঠ্যার রেসিপি--


উপকরণঃ 

১। চিতল মাছ-৫০০ গ্রাম 

২। পেঁয়াজ বাটা- ২টি মাঝারি সাইজের 

৩। আদা রসুন বাটা- ৩ টেবিল চামচ 

৪। টমেটো পিউরি- ১টি মাঝারি সাইজের 

৫। শুকনো লঙ্কা- ২টি

৬। গোটা জিরে-১/৩ টেবিল চামচ 

৭। তেজ পাতা-১টি 

৮। দারচিনি-২ ইঞ্চি,এলাচ-৩টে,লবঙ্গ-৩টে 

৯। কাঁচা লঙ্কা- ৪-৫ টি 

১০। হলুদ গুঁড়ো- ১ টেবিল চামচ 

১১। জিরে গুঁড়ো-১ টেবিল চামচ 

১২। ধনে গুঁড়ো- ১ টেবিল চামচ 

১৩। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো-১ টেবিল চামচ 

১৪। শুখনো লঙ্কা গুঁড়ো-১ টেবিল চামচ 

১৫। গোল মরিচ গুঁড়ো-১/২ টেবিল চামচ 

১৬। গরম মশলা গুঁড়ো- ১ টেবিল চামচ 

১৭। তেল পরিমানমত 

১৮। নুন স্বাদমত ও চিনি সামান্য

https://www.facebook.com/bongrecipe2020


প্রনালীঃ 

এই রান্নাটির জন্য মাছটা গোটা রাখতে হবে এবং মাঝখানের স্পাইনাল কর্ডটা ফেলে দিতে হবে। বাজারে মাছ ওয়ালাদের মুইঠ্যা করব বললে ওরাই কেটে দেয়।এবার ভাল করে ধুয়ে গাদা থেকে মাছ চামচ দিয়ে কুড়ে বের করে নিতে হবে, এমন করে করতে হবে যাতে কাঁটাগুলো উঠে না আসে।

এবার একটি মিক্সিং বোল এ কুড়ে রাখা মাছ, সিদ্ধ আলু, ২ চামচ পেঁয়াজ বাটা,১ টেবিল চামচ আদা রসুন বাটা,১/৪ টেবিল চামচ হলুদ গুঁড়ো,১/৪ টেবিল চামচ লঙ্কাগুঁড়ো,১/৪ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, ১/৪ টেবিল চামচ গোলমরিচ গুঁড়া, এবং নুন স্বাদমত দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব।

এবার কড়াতে বেশ কিছুটা জল নিয়ে গ্যাসে  ফুটতে দেব, জল ফুটে গেলে তাতে মুঠো মুঠো করে মেখে রাখা মাছ কড়াতে দিয়ে দিন সেদ্ধ হবার জন্য।পাঁচ মিনিট সেদ্ধ করে তুলে নেব নাহলে মাছ রবারের মত হয়ে যাবে খাওয়া যাবে না।এবার জল থেকে তুলে মুইঠ্যা গুলো ১ মিনিট মতো ফ্রাই করে তুলে নেব।

এরপর কড়াইতে তেল গরম করে তাতে গোটা গরম মসলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোঁড়ন এ দেব।১০ থেকে ১৫ সেকেন্ডে নেড়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেব।

ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দেব আদা-রসুন বাটা ২ চামচ। আদা রসুন ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরি। টমেটোর  কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো,কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মসলা গুঁড়ো ১/৪ চামচ,নুন স্বাদমত ও চিনি সামান্য দিয়ে ভাল করে মশলাটা কষিয়ে নেব।মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দু কাপ মতো জল দিয়ে দেব। ফুটতে শুরু করলে মুইঠ্যা গুলি  ও কাঁচা লঙ্কা দিয়ে ৫ মিনিট ঢেকে দেব।৫ মিনিট পর ঢাকনা খুলে গরম মশলা ও ঘি ছড়িয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের বিখ্যাত চিতল মাছের মুইঠ্যা।এবার গরম গরম ভাতের সাথে মজা করে খান।


Tuesday, 31 March 2020

সকাল সকাল তৈরী করুন - ডাল পুরি

উপকরণঃ

১. ৩ কাপ ময়দা
২. ১ কাপ ছোলার ডাল
৩. আদা কাঁচা লঙ্কা পেস্ট ১ টেবিল চামচ
৪. কালো জিরে ১/২ টেবিল চামচ
৫. গোটা ধনে ১ টেবিল চামচ
৬. গোটা জিরে ১ টেবিল চামচ
৭. শুকনো লঙ্কা ৪-৫ টি
৮. হিং আন্দাজ মত
৯. স্বাদ মত নুন ও চিনি
১০. তেল প্রয়োজন মত

https://bongrecipe2020.blogspot.com/
Daal Puri


প্রনালীঃ

১. প্রথমে স্বাদ মত নুন , চিনি ও অল্প সাদা তেল দিয়ে ভালো করে ঠেসে ঠেসে ময়দা মেখে ১৫-২০ মিনিট রেখে দিন.

২. এবার পুর তৈরী করা যাক। ভাজা মশলা তৈরী করতে হবে। উনুন এ কড়া বসিয়ে তাতে গোটা ধনে , গোটা জিরে ও শুকনো লঙ্কা দিয়ে মচমচে করে ভেজে নিন। মশলা গুলো ঠান্ডা হলে মিক্সিতে বেটে নিন। তৈরী ভাজা মশলা  ।

৩. এবার ছোলার ডাল সেদ্ধ করে নিন , যতখানি ডাল দেবেন ঠিক ততখানি গায়ে গায়ে জল দিয়ে সেদ্ধ করুন। এমন পর্যায়ে সেদ্ধ করবেন যাতে ডালটা শক্ত এবং দানা দানা থাকবে কারণ ডাল পুরির পুরটা একেবারে বাটা মত হয় না একটু দানা দানা থাকে। এরপর মিক্সিতে সেদ্ধ করা ডাল বেটে নিন। একদম মিহি করে পেস্ট করবেন না একটু দানা দানা থাকবে।

৫. ডাল বাটা হয়ে গেলে উনুন এ কড়া বসিয়ে তেল দিন , তেল গরম হলে কালো জিরে ও আন্দাজমত হিং দিয়ে দিন ফোরোনের গন্ধ বেরোলে তাতে আধাকাঁচা লঙ্কা বাটা ও চিনি দিয়ে ভালো করে নেড়ে নিন যাতে কাঁচা আদার গন্ধ চলে যায়।এবার ডাল বাটা দিয়ে ১-২ মিনিট নেড়ে নিয়ে স্বাদমত নুন ও ১ চামচ ভাজা মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিন। পুর তৈরী।

৫. এবার ময়দার লেচি কেটে তাতে পুর ভরে নিন। হালকা হাতে বেলে নিন যাতে ফেটে না যায় । এরপর উনুন এ কড়া বসিয়ে তেল দিয়া দিন , তেল গরম হলে বেলে রাখা ডালপুরি ছেড়ে দিন। এবার গরম গরম ডালপুরি আলুর দম এর সাথে পরিবেশন করুন।