Tuesday, 31 March 2020

সকাল সকাল তৈরী করুন - ডাল পুরি

উপকরণঃ

১. ৩ কাপ ময়দা
২. ১ কাপ ছোলার ডাল
৩. আদা কাঁচা লঙ্কা পেস্ট ১ টেবিল চামচ
৪. কালো জিরে ১/২ টেবিল চামচ
৫. গোটা ধনে ১ টেবিল চামচ
৬. গোটা জিরে ১ টেবিল চামচ
৭. শুকনো লঙ্কা ৪-৫ টি
৮. হিং আন্দাজ মত
৯. স্বাদ মত নুন ও চিনি
১০. তেল প্রয়োজন মত

https://bongrecipe2020.blogspot.com/
Daal Puri


প্রনালীঃ

১. প্রথমে স্বাদ মত নুন , চিনি ও অল্প সাদা তেল দিয়ে ভালো করে ঠেসে ঠেসে ময়দা মেখে ১৫-২০ মিনিট রেখে দিন.

২. এবার পুর তৈরী করা যাক। ভাজা মশলা তৈরী করতে হবে। উনুন এ কড়া বসিয়ে তাতে গোটা ধনে , গোটা জিরে ও শুকনো লঙ্কা দিয়ে মচমচে করে ভেজে নিন। মশলা গুলো ঠান্ডা হলে মিক্সিতে বেটে নিন। তৈরী ভাজা মশলা  ।

৩. এবার ছোলার ডাল সেদ্ধ করে নিন , যতখানি ডাল দেবেন ঠিক ততখানি গায়ে গায়ে জল দিয়ে সেদ্ধ করুন। এমন পর্যায়ে সেদ্ধ করবেন যাতে ডালটা শক্ত এবং দানা দানা থাকবে কারণ ডাল পুরির পুরটা একেবারে বাটা মত হয় না একটু দানা দানা থাকে। এরপর মিক্সিতে সেদ্ধ করা ডাল বেটে নিন। একদম মিহি করে পেস্ট করবেন না একটু দানা দানা থাকবে।

৫. ডাল বাটা হয়ে গেলে উনুন এ কড়া বসিয়ে তেল দিন , তেল গরম হলে কালো জিরে ও আন্দাজমত হিং দিয়ে দিন ফোরোনের গন্ধ বেরোলে তাতে আধাকাঁচা লঙ্কা বাটা ও চিনি দিয়ে ভালো করে নেড়ে নিন যাতে কাঁচা আদার গন্ধ চলে যায়।এবার ডাল বাটা দিয়ে ১-২ মিনিট নেড়ে নিয়ে স্বাদমত নুন ও ১ চামচ ভাজা মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিন। পুর তৈরী।

৫. এবার ময়দার লেচি কেটে তাতে পুর ভরে নিন। হালকা হাতে বেলে নিন যাতে ফেটে না যায় । এরপর উনুন এ কড়া বসিয়ে তেল দিয়া দিন , তেল গরম হলে বেলে রাখা ডালপুরি ছেড়ে দিন। এবার গরম গরম ডালপুরি আলুর দম এর সাথে পরিবেশন করুন।

Monday, 16 March 2020

বানিয়ে ফেলুন ঝট পট আলুর পরোটা

উপকরণঃ

১. বড় সাইজের আলু :৪টি
২. ময়দা :৩৫০ গ্রাম
৩. লঙ্কা গুঁড়ো :১/২ চামচ
৪. গোলমরিচ গুঁড়ো :১/২ চামচ
৫. গরম মশলা গুঁড়ো: ১/২ চামচ
৬. জিরে গুঁড়ো :১/২ চামচ
৭. মৌরিগুঁড়ো :১ চামচ
৮.চিনি :১/২ চামচ
৯. পাতি লেবুর রস :1/2 চামচ
১০. পেঁয়াজ বাটা :৪ চামচ
১১. আদাবাটা :১ চামচ
১২. নুন আন্দাজ মতো
১৩. ঘি বা বনস্পতি প্রয়োজন মতো.

Aloo Paratha
Aloo Paratha 


প্রণালী 

1.ময়দার সঙ্গে তিন চামচ ঘি ও নুন মিশিয়ে আন্দাজ মতো জল দিয়ে ঠেসে ঠেসে মেখে রাখুন .আলু সেদ্ধ করে খোসা ছাড়ান. সব মশলা , লেবুর রস ও চিনি মিশিয়ে আলু সেদ্ধ ভালভাবে চটকে নিয়ে পুর তৈরী করুন.পুর সমানভাবে প্রয়োজন মতো ভাগ করে নেবেন. অথাৎ যতগুলি ময়দার লেচি হবে পুরও ততগুলি সমান ভাগ হবে.

২. এবার ময়দার লেচি কেটে প্রতিটির মধ্যে ১ ভাগ পুর দিয়ে মুখ বন্ধ করুন.এবার ময়দার গুড়ি মাখিয়ে মোটা মোটা করে গোলাকৃতি করে বেলে নিন. যেন ফেটে না যায় সেদিক এ লক্ষ রাখবেন .

৩. এবার মাঝারি আঁচে করাই বসিয়ে তেল গরম হলে , ১টি করে অথবা একসঙ্গে ২টি করে পরোটা ভেজে নিন. প্রত্যেকটির জন্য আন্দাজ মতো ঘি দেবেন ও একটু করা করে পরোটা ভাজার মতো ভেজে নিন. টমেটো সস দিয়ে পরিবেশন করুন.